বিআরটিসি বিশেষ বাস
দুর্গাপূজায় আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু
শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি পূজা উপলক্ষে সারা দেশে ২০০টি বিশেষ বাস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ থেকে শনিবার পর্যন্ত চলবে বিআরটিসির বিশেষ বাসসেবা।